কানায় কানায় পূর্ণ পলোগ্রাউন্ড মাঠ

কানায় কানায় পূর্ণ পলোগ্রাউন্ড মাঠ

উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:১০ চট্টগ্রাম

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার (৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন।

এরই মধ্যে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে পলোগ্রাউন্ড মাঠ।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন জেলা-উপজেলা ও শহরের আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে যাচ্ছেন। দিচ্ছেন স্লোগান। হাতে রয়েছে পোস্টার ও ব্যানার। জনসভায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণার পাশাপাশি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করার জন্য জনগণের কাছে ম্যান্ডেট চাইবেন বলে মনে করছেন স্থানীয় নেতারা।

মহানগরীর ৪১ ওয়ার্ড থেকে শুরু করে জেলার ১৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও আসছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। সবার গন্তব্য এখন পলোগ্রাউন্ড। মহানগরী হয়ে উঠেছে মিছিলের নগরী। বর্ণিল সাজে বাদ্যযন্ত্র বাজিয়ে কর্মীরা আসছেন জনসভায়।

বেলা ১১টায় হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে জনসমাবেশে যোগ দিয়েছেন রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। মাথায় লাল টুপি ও আর সকল নেতাদের গায়ে ছিল সাদা গেঞ্জি। এদিকে মঞ্চে দেখা যাচ্ছে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি সহ চট্টগ্রামের সিনিয়র নেতাদের।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading