টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:১২
সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছে টাইগাররা। শুরুতেই সফরকরী ইন্ডিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।
পিচ রিপোর্টে বলা হয়েছে, ব্যাটিংয়ের জন্য দুর্দান্ত হবে উইকেট। বাংলাদেশ একাদশে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে। ইন্ডিয়ার হয়ে আজ অভিষেক হচ্ছে কুলদীপ সেনের।
টসের মধ্য দিয়ে বাংলাদেশের ১৫তম অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করলেন লিটন। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। তার বদলে লিটন এই সিরিজ নেতৃত্ব দেবেন। ইনজুরি আছে ইন্ডিয়ান দলেও। যে কারণে ঋষভ পান্ত ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ , এবাবাদত হোসেন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
ইন্ডিয়া একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সেন।
ইউডি/এজেএস

