দর বাড়ার শীর্ষে কে অ্যান্ড কিউ

দর বাড়ার শীর্ষে কে অ্যান্ড কিউ

উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৪৭

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে কে অ্যান্ড কিউ লিমিটেড। আজ (৪ ডিসেম্বর) শেয়ারটির দর ১৮ টাকা ২০ পয়সা বা ৬.৭৪ শতাংশ বেড়েছে।

এদিন শেয়ারটি সর্বশেষ ২৮৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি এক হাজার ২৮১ বারে এক লাখ ১০ হাজার ৭০৬টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য তিন কোটি ১৮ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে পাঁচ টাকা ২০ পয়সা বা ৪.২৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১২৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির এক টাকা ১০ পয়সা বা ৪.০৩ শতাংশ বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, অ্যাপেক্স ফুডস, বিডি থাই ফুড, এডিএন টেলিকম, ওয়ান ব্যাংক, ইস্টার্ন কেবলস ও বিডি মনোস্পুল লিমিটেড।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading