সূচকের সঙ্গে কমেছে লেনদেনও

সূচকের সঙ্গে কমেছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৫১

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (৪ ডিসেম্বর) ডিএসইতে ৩১৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ১৭১ কোটি ১৯ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৮৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৪ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ছয় পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার পয়েন্টে।

আজ ডিএসইতে ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ছয় কোটি আট লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading