শুটিং শেষ, আগামী ঈদে আসছে সালমানের ছবি

শুটিং শেষ, আগামী ঈদে আসছে সালমানের ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৮:০৫

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির শুটিং শেষ করেছেন সালমান খান। আগামী বছরের ঈদে ছবিটি মুক্তি পাবে। ফেসবুকে একটি ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন সালমান নিজেই। ফরহাদ সামঝি পরিচালিত এ ছবিতে সালমান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ও জগপতি বাবু।

এ বছর সালমানের কোনো ছবিই মুক্তি পায়নি। তবে চিরঞ্জীবী অভিনীত তেলেগু ভাষার ‘গডফাদার’ ছবিতে অতিথি চরিত্রে দেখা দিয়েছিলেন তিনি। রিতেশ দেশমুখ পরিচালিত মারাঠি ছবি ‘বেদ’- এও অতিথি চরিত্রে দেখা দেবেন তিনি।

আগামী জানুয়ারিতে শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতেও অতিথি চরিত্রে দেখা মিলতে পারে সালমানের। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির পাশাপাশি ২০২৩ সালে ‌‘টাইগার থ্রি’ও মুক্তি পেতে পারে। এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ক্যাটরিনা কাইফ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading