রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৯টায় এই কম্পন অনুভূত হয়।
আমেরিকান ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, বাংলাদেশ সময় সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডের সময় এই কম্পন অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এদিকে ৫.১ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দেশের কোথাও কেউ হতাহত হয়েছে এমন খবরও পাওয়া যায়নি।
ইউডি/এআই

