আর্জেন্টিনার গণমাধ্যমে টাইগারদের জয়ের খবর

আর্জেন্টিনার গণমাধ্যমে টাইগারদের জয়ের খবর

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৩০

বাংলাদেশ ক্রিকেটের নতুন প্রেমিক আর্জেন্টিনা। রোববার (৪ ডিসেম্বর) মেহেদী হাসান মিরাজের লাফিয়ে উঠে বাউন্ডারি হাঁকানোর ছবিটি খবর হয়েছে আর্জেন্টাইন গণমাধ্যমে।

আর্জেন্টিনার শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘ইএল ডেসট্যাপ’ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মিরাজের একটি ছবির ক্যাপশনে লিখেছে,‘চলো বাংলাদেশ! ইন্ডিয়ার বিপক্ষে এক উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচের নায়ক ছিলেন মেহেদী মিরাজ ও মুস্তাফিজুর রহমান। আর্জেন্টিনার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই এবং অসাধারণ একটি জয় উদযাপন করছি।’

এই পোস্টের কমেন্ট সেকশনে আর্জেন্টাইনরা প্রশংসায় ভাসাচ্ছে বাংলাদেশকে। পোস্টে লাইক ছিল ১৬১টি। রিটুইট হয়েছে ১৬৬২টি এবং লাভ রিএক্ট ছিল ১৯ হাজারেরও বেশি।

এছাড়া এন্ড্রো ইয়োশেন নামে আর্জেন্টিনার একজন গণমাধ্যমকর্মী তার টুইটার একাউন্টে টাইগার উল্লাশের একটি ভিডিও শেয়ার করেন।

নিশ্চিত হারতে যাওয়া ম্যাচ জিতিয়ে ‘ভারতবধ’ কাব্য লিখেই ফেললো মিরাজ-মোস্তাফিজ জুটি।

চাপের মুখে মিরাজ ব্যাট হাতে যে খেলা খেললেন তা অতুলনীয়। গতরাতে ইন্ডিয়াকে কাঁপিয়েই দিয়েছিলেন মিরাজ। পরতে পরতে ছিল টাইগারদের যুদ্ধ জয়ের রোমহর্ষক লড়াই আর ইন্ডিয়ার অসহায় আত্মসমর্পন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading