মূল্যস্ফীতি কমেছে: পরিকল্পনামন্ত্রী

মূল্যস্ফীতি কমেছে: পরিকল্পনামন্ত্রী
নভেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশ।

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:০০

অক্টোবরের তুলনায় নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে। নভেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশ।

অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯১ শতাংশ, যা গত সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ১০ শতাংশ। একই সঙ্গে বেড়েছে মজুরি সূচক।

সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মজুরি সূচক বেড়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। নভেম্বরে মজুরি সূচক হয়েছে ৬ দশমিক ৯৮ শতাংশ। অক্টোবরে মজুরি সূচক ছিল ৬ দশমিক ৯১ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৬.৮৬ শতাংশ।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী এসময় বলেন, ‘নভেম্বর মাসে অত্যন্ত ভালো খবর পেয়ছি। গতমাসের তুলনায় মূল্যস্ফীতি ডিসেম্বরে আরও কমার সম্ভাবনা রয়েছে।’

লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান, শাক সবজি হওয়ার পাশাপাশি তেল-গ্যাসের দাম বিশ্বব্যাপী কমায় সার্বিকভাবে প্রবৃদ্ধিও সাত শতাংশে যাবে, এমন আশাবাদ করেন তিনি।

বিবিএসের হিসাব অনুযায়ী, গত আগস্টে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৫২। সেপ্টেম্বরে তা কিছুটা কমে ৯ দশমিক ১০ শতাংশ হয়েছে। আগস্টে গত ১১ বছর ৩ মাসের (১৩৫ মাস) মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়। এর আগে ২০১১ সালের মে মাসে সর্বোচ্চ ১০ দশমিক ২০ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। ২০১১ সালের মে মাসের পর মূল্যস্ফীতি আর কখনোই ৯ শতাংশের বেশি হয়নি।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading