সিঁড়ি থেকে পড়ে গেছেন পুতিন, পাকস্থলিতে রয়েছে ক্যানসার
‘চলতি সপ্তাহে মস্কোর নিজ বাসভবনের সিঁড়ি থেকে পড়ে যান পুতিন। বেশ কয়েক ধাপ গড়িয়ে নিচে নামেন। পাকস্থলিতে ক্যানসার থাকায় অনিচ্ছাকৃত মলত্যাগ করে পোশাকও নোংরা করে ফেলেন তিনি।’
উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:২৪
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিঁড়ি থেকে পড়ে গেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকান সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। এতে বলা হয়েছে, ৭০ বছর বয়সী পুতিন মস্কোর সরকারি বাসভবন থেকে দুর্ভাগ্যজনকভাবে পড়ে যান।
‘জেনারেল এসভিআর’ নামে সাবেক এক রুশ গোয়েন্দা কর্মকর্তার টেলিগ্রাম চ্যানেলের বরাতে ২ ডিসেম্বের নিউ ইয়র্কর পোস্টে এসেছে, ‘চলতি সপ্তাহে মস্কোর নিজ বাসভবনের সিঁড়ি থেকে পড়ে যান পুতিন। বেশ কয়েক ধাপ গড়িয়ে নিচে নামেন। পাকস্থলিতে ক্যানসার থাকায় অনিচ্ছাকৃত মলত্যাগ করে পোশাকও নোংরা করে ফেলেন তিনি।’
নিরাপত্তারক্ষীরা তাৎক্ষণিক প্রেসিডেন্ট পুতিনকে সাহায্যের জন্য ছুটে আসেন। ইউক্রেনে তার নির্দেশে রুশ বাহিনী সামরিক অভিযান শুরুর পর থেকে শারীরিক সমস্যা সংক্রান্ত নানা গুঞ্জনের কথা শোনা যাচ্ছে কয়েক মাস ধরেই। যদিও পুতিনের অসুস্থতা নিয়ে কিছু স্পষ্ট করেনি ক্রেমলিন।
গত জুলাইয়ে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অসুস্থ কিংবা অস্থিতিশীল এমন কোনও গোয়েন্দা আলামত নেই।
অসমর্থিত বিভিন্ন খবরে ৭০ বছরের পুতিনের ক্যানসার আক্রান্ত কিংবা তিনি অসুস্থ এমন ইঙ্গিত ক্রমেই বাড়ছে।
ইউডি/এআই

