দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৩২
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দর বেড়েছে, ৫৮টির দর কমেছে, ২২১টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জুট স্পিনার্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস রোববার জুট স্পিনার্সের ক্লোজিং দর ছিল ২৩২ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায়২১৬ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৪০ পয়সা বা ৭.০৫ শতাংশ কমেছে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পেপার প্রসেসিংয়ের ৫.৪৮ শতাংশ, নাভানা ফার্মার ৫.৪৩ শতাংশ, বসুন্ধরা পেপারের ৫.৩০ শতাংশ, জেমিনি সী-ফুডের ৪.৯৬ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্সের ৪.৯১ শতাংশ, কে এন্ড কিউয়ের ৪.৬৪ শতাংশ, ওরিয়ন ফার্মার ৪.৫৮ শতাংশ, মনোস্পুল পেপারের ৪.৫৬ শতাংশ এবং পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৪.৩৮ শতাংশ দর কমেছে।
ইউডি/কেএস

