১০ ডিসেম্বর রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে: টিপু মুনশি

১০ ডিসেম্বর রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে: টিপু মুনশি
‘সবাই মিলে আমাদের দেশকে রক্ষা করতে হবে। দেশকে রাজাকার-আলবদরের হাতে চলে যেতে দেওয়া যাবে না। তাদের হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে।’

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:২০

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘১০ ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেদিন বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ঢাকার রাজপথে খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকবে রাজপথ ‘

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘সবাই মিলে আমাদের দেশকে রক্ষা করতে হবে। দেশকে রাজাকার-আলবদরের হাতে চলে যেতে দেওয়া যাবে না। তাদের হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে।’

বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোজী রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading