ইউরোপ ছেড়ে সৌদি আরব যাচ্ছেন রোনালদো
বছরে ২০ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ১০০ কোটি টাকার কিছু বেশি) বেতনে আড়াই বছরের চুক্তির সমঝোতাও হয়ে গেছে। চুক্তি সম্পন্ন হলে রোনালদোই হবেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার।
উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:০৯
শিগগিরই সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে দেশটির শীর্ষ জনপ্রিয় ফুটবল ক্লাব আল-নাসরের হয়ে খেলবেন তিনি।
গত সপ্তাহে আড়াই বছর মেয়াদে সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন সিআরসেভেন। বিশ্বের প্রভাবশালী ক্রীড়াভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মার্কার তথ্য অনুযায়ী, রোনালদোকে পেতে মোটা অংকের টাকার প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল-নাসর।

মার্কার সংবাদ অনুযায়ী, বছরে ২০ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ১০০ কোটি টাকার কিছু বেশি) বেতনে আড়াই বছরের চুক্তির সমঝোতাও হয়ে গেছে। চুক্তি সম্পন্ন হলে রোনালদোই হবেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার।
ইউডি/এআই

