বাংলাদেশের উন্নয়ন সহযোগী হওয়ায় গর্বিত চীন: রাষ্ট্রদূত

বাংলাদেশের উন্নয়ন সহযোগী হওয়ায় গর্বিত চীন: রাষ্ট্রদূত

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:৪৫

ঢাকায় বিদায়ী চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ‘বাংলাদেশ খুবেই বন্ধুসুলভ। এ দেশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হওয়ায় চীন গর্বিত।’

সোমবার (৫ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে বিদায়ী সাক্ষাৎ করতে যান লি জিমিং। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দ্রুততম সময়ে উন্নয়নশীল দেশ হিসেবে নিজেকে বিশ্ব দরবারে স্থান করে নেওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে লি জিমিং বলেন, ‘বিগত তিন বছরে উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে কোভিড মোকাবিলা, গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন, স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থী ও জনবল আদান-প্রদানসহ অনেক অর্জন রয়েছে চীনের। এ দেশের সরকার ও সাধারণ মানুষ অনেক সহযোগী ও বন্ধুসুলভ।’

চীন এশিয়ায় স্থিতিশীলতা চায় মন্তব্য করে তিনি বলেন, ‘ইন্ডিয়া, আমেরিকাসহ কারো সঙ্গেই শত্রুতা চায় না চীন; বরং বন্ধুত্ব গড়ে তুলতে চায়। বিশেষ করে এশিয়া অঞ্চলে কোনো ধ্বংসযজ্ঞ চায় না চীন।’

এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘চীন হাজার বছরের পুরনো বন্ধু। তারা বিশ্বে সুপার ক্ষমতাধর দেশ হলেও সেটা ভাল ক্ষমতাধর দেশ। সহযোগী দেশ। তারা কোনো ধ্বংস চায় না।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading