হারের সঙ্গে জরিমানাও গুনতে হলো ইন্ডিয়াকে
উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:৫৬
ওয়ানডে সিরিজে ইন্ডিয়ার শুরুটা হয়েছে হার দিয়ে। মিরাজের দুরন্ত ব্যাটিংয়ে রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ জেতে এক উইকেটে। বাংলাদেশের জয়ের দিনে জরিমানার কবলে পড়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিম।
প্রথম ওয়ানডে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় ইন্ডিয়ান টিমকে ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
প্রথম ওয়ানডে ম্যাচের আগে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে ১৮৬ রানে অলআউট হয় ইন্ডিয়া। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে চার ওভার হাতে রেখে পৌঁছায় লক্ষ্যে। শেষ জুটিতে মিরাজ-মুস্তাফিজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশ পায় এক উইকেটের রোমাঞ্চকর জয়।
তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। আগামী ৭ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
১০ ডিসেম্বর চট্টগ্রামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ওয়ানডে সিরিজের পর হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।
ইউডি/এআই

