১৫৫ কোম্পানি ক্রেতাশূন্য

১৫৫ কোম্পানি ক্রেতাশূন্য

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:১৭

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৬ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া ১৫৫ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বীমা খাতের কোম্পানি। এ খাতে ৫৫টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ ব্যাংক খাতের ৩৩টি কোম্পানির মধ্যে ২৪টি কোম্পানির ক্রেতা নেই। বস্ত্র খাতের ১৮টি কোম্পানির ক্রেতা নেই।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতের ১৫টি, ফার্মা খাতের ১৩টি, প্রকৌশল খাতের ১০টি, আর্থিক ও জ্বালানি খাতের ৯টি, খাদ্য খাতের আটটি, ট্যানারি খাতের তিনটি, সিমেন্ট, আইটি ও বিবিধ খাতের দুটি, সিরামিক ও সেবা খাতের একটি কোম্পানি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading