ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:২১

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) নোয়াখালী-লাকসাম রেললাইনের কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার তুগুরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল আলিম বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, সকাল সাড়ে ৯টার দিকে লাকসাম অভিমুখী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হওয়ার খবর পেয়েছি।
আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গেলে নিহতের প্রকৃত সংখ্যা ও দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানতে পারব।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading