সূচকের উত্থানে লেনদেন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:১৩
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৬ ডিসেম্বর) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১০টা ৪৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২২২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দুই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২০০ পয়েন্টে।
আজ ডিএসইতে ১৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে ৫৭ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

