দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মঙ্গলবার (৬ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ এলাকায় আজ তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বেলা ১১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানায়।

এদিকে কিছুদিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হচ্ছে। এর মধ্যে আজ সকাল ৯টায় তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading