করোনা মানবসৃষ্ট ভাইরাস, দাবি আমেরিকান গবেষকের

করোনা মানবসৃষ্ট ভাইরাস, দাবি আমেরিকান গবেষকের
‘আমেরিকার সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) অর্থায়নেই ডব্লিউআইভিতে সার্সগ্রুপের বিভিন্ন ভাইরাস নিয়ে গবেষণা চলছিল। সার্স-কোভ ২ বা করোনাভাইরাস সেসব ভাইরাসেরই একটি, যা অসাবধানতার কারণে ওই গবেষণাগারের বাইরে বেরিয়ে এসেছে।’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৫৮

করোনাভাইরাস নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল। আবারও উস্কে দিয়েছেন চীনের হুবেই প্রদেশের উহান শহরের জীবাণু সংক্রান্ত গবেষণাগার উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে (ডব্লিউআইভি) কাজ করা এক আমেরিকান গবেষক।

অ্যান্ড্রু হফ নামের ওই বিজ্ঞানী সম্প্রতি নিজের প্রকাশিত ‘দ্য ট্রুথ অ্যাবাউট উহান’ বইয়ে দাবি করেছেন, ‘করোনা একটি মানবসৃষ্ট ভাইরাস এবং উহানের গবেষণাগার থেকেই অসাবধানতাবশত ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।’

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান গণমাধ্যম লাইভমিন্টডটকম।

তিনি দাবি করেছেন, ‘আমেরিকার সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) অর্থায়নেই ডব্লিউআইভিতে সার্সগ্রুপের বিভিন্ন ভাইরাস নিয়ে গবেষণা চলছিল। সার্স-কোভ ২ বা করোনাভাইরাস সেসব ভাইরাসেরই একটি, যা অসাবধানতার কারণে ওই গবেষণাগারের বাইরে বেরিয়ে এসেছে।’

আমেরিকান গণমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কভিত্তিক অলাভজনক গবেষণা সংস্থা ইকোহেলথ অ্যালায়েন্সে বর্তমানে ভাইস প্রেসিডেন্ট পদে আছেন অ্যান্ড্রু হফ। ওই সংস্থাটি সংক্রামক রোগজীবাণু নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান ও গবেষণা করে।

দ্য নিউইয়র্ক পোস্টকে হফ বলেন, ইকোহেলথ অ্যালায়েন্সের প্রতিনিধি হিসেবে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে স্বেচ্ছাসেবী গবেষক হিসেবে কাজ করেছেন তিনি।

‘গবেষক হিসেবে তিনি যোগ দেওয়ার আগে থেকেই ডব্লিউআইভিতে বাদুড়বাহী বিভিন্ন সার্স গ্রুপের ভাইরাস নিয়ে গবেষণা চলছিল; আর এই গবেষণায় অর্থয়ান করেছিল এনআইএইচ’, বলেন অ্যান্ড্রু হফ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading