জলাতঙ্ক নির্মূলে দুই সিটির টিকাদান কর্মসূচি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৩৭
বাংলাদেশ হতে কুকুর বাহিত জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে দেশ জুড়ে কুকুরের টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে তৃতীয় রাউন্ড ব্যাপকহারে কুকুরের টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
‘জলাতঙ্কের সমাধান সঠিক সময়ে টিকাদান’ এই স্লোগানের সাথে পরিচালিত হলো ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সকল ওয়ার্ড সমূহে ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রম।
গত ৩০ নভেম্বর থেকে গতকাল ৫ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর, রোগ নিয়ন্ত্রণ শাখা পরিচালিত এই কর্মসূচিকে সফল করতে ছয় দিনব্যাপী ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সকল ওয়ার্ড সমূহের সকল পোষা, এলাকাভিত্তিক ও মালিকানাহীন কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হয়েছে।
জলাতঙ্ক নির্মূল এই কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় সকল ওয়ার্ড সমূহে প্রায় ৩৩ হাজার ৫৭৪ টি কুকুরকে সফলভাবে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হয়েছে।
ইউডি/এজেএস

