বিএনপি আমলে সারা বাংলাদেশ ছিল রক্তাক্ত: প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৩৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জিয়ার আমলে মানুষের স্বাভাবিক চলাফেরার অধিকার ছিল না। বিএনপির আমলে সারা বাংলাদেশ ছিল রক্তাক্ত। বিএনপির কাজই হচ্ছে শিক্ষার পরিবেশ নষ্ট করা।’
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। সম্মেলন সঞ্চালনা করছেন ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
এছাড়াও আরও উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ইউডি/এ

