করোনা টিকার চতুর্থ ডোজ শুরু ২০ ডিসেম্বর

করোনা টিকার চতুর্থ ডোজ শুরু ২০ ডিসেম্বর

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:২০

করোনাভাইরাসের সংক্রমণ রোগে আগামী ২০ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চতুর্থ ডোজ দেওয়া শুরু হবে। প্রাথমিক অবস্থায় সাতটি সেন্টারে এই টিকা কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জনানো হয়েছে।

অধ্যাপক আহমেদুল কবীর বলেন, ‘আগামী ২০ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে করোনার চতুর্থ ডোজ দেওয়া শুরু হবে। প্রাথমিক অবস্থায় সাতটি সেন্টারে ষাটোর্ধ্ব ব্যক্তি, গর্ভবতী নারী, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি এবং ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে। প্রতি কেন্দ্রে ন্যূনতম ১০০ জন এ টিকা পাবেন। এসএমএসের মাধ্যমে যাদের নির্বাচিত করা হবে, তারাই কেন্দ্রে যাবেন।’

এই কর্মকর্তা বলেন, ‘নির্ধারিত প্রতিটি হাসপাতালে ১০০ জন করে টিকা দেওয়া হবে। এরপর দুই সপ্তাহ তাদের পর্যবেক্ষণে রাখা হবে। টিকা পাওয়া ব্যক্তিদের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ১ জানুয়ারি থেকে সারাদেশে ঝুঁকিতে থাকা নাগরিকদের টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading