দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:২৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২টির দর বেড়েছে, ২৭টির দর কমেছে, ২৩১টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে কনফিডেন্স সিমেন্টের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার কনফিডেন্স সিমেন্টের ক্লোজিং দর ছিল ৯৩ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৮৯ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ৪.৮১ শতাংশ কমেছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২ শতাংশ, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ১.৮৩ শতাংশ, আমরা টেকনোলজির ১.৭৪ শতাংশ, সমরিতা হসপিটালের ১.৭১ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ১.৪৩ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ০.০৯ শতাংশ, অগ্নি সিস্টেমসের ০.৮৩ শতাংশ, সোনালী পেপারের ০.৮১ শতাংশ এবং বিডিকমের ০.৭৯ শতাংশ দর কমেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading