দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:০৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২টির দর বেড়েছে, ২৭টির দর কমেছে, ২৩১টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মুন্নু এগ্রো মেশিনারিজের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার মুন্নু এগ্রো মেশিনারিজের ক্লোজিং দর ছিল ৬৫৮ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৭০৮ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪৯ টাকা ৪০ পয়সা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৭.৪৯ শতাংশ, মুন্নু সিরামিকের ৬.৬৩ শতাংশ, এম্বি ফার্মার ৫.৭২ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্সের ৫.৫৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৯২ শতাংশ, বসুন্ধরা পেপারের ৪.৯১ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৪.১৪ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৩.৯৮ শতাংশ এবং মনোস্পুল পেপারের ৩.৪৭ শতাংশ দর বেড়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading