অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা শিল্পকর্ম: প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৩৬
তুলির আঁচড়ে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরতে শিল্পীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘অন্যায়-অবিচারের বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদের ভাষা শিল্পকর্ম। সৃজনশীলতার বার্তা যুদ্ধের বিপক্ষে শান্তির পক্ষে।’
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ১৯তম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘শিল্প-সংস্কৃতি যেকোনো দেশের আত্মপরিচয় বহন করে। শিল্পীর তুলির আঁচড়ে একটি দেশের ইতিহাস-ঐহিত্য ফুটে ওঠে।’
যুদ্ধ বন্ধে শিল্পীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘মহামারি করোনাভাইরাস ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ মানুষকে কষ্ট দিচ্ছে। এ জাতীয় যুদ্ধ যেন না হয় সেজন্য শিল্পীদের ভূমিকা রাখতে হবে।’
ইউডি/এ

