‘পুলিশের বাঁধায়’ ফিরে গেলেন মির্জা ফখরুল

‘পুলিশের বাঁধায়’ ফিরে গেলেন মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৪৪

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজও যেতে পারলেন না দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় কাকরাইল নাইটেঙ্গেল মোড়ে আসেন মির্জা ফখরুল। কিন্তু পুলিশের বাঁধায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পারেননি তিনি।

ফিরে যাওয়ার সময় মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ১০ তারিখের শান্তিপূর্ণ কর্মসূচিকে নস্যাৎ করে দেওয়ার জন্য সরকারের হীন পরিকল্পনা করছে। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য আমাদের রাজনৈতিক অধিকারকে হরণ করার জন্য তারা এ কাজগুলো করেছে। আমি যদি আমার নিজের অফিসে যেতে না পারি তাহলে কি করে একজন মানুষ রাজনৈতিক কাজ করবে।’

ফখরুল বলেন, ‘বিএনপি পার্টি অফিসে কোনো ধরনের বিস্ফোরক ছিল না। পুলিশ এসব বোমা রেখেছে। বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ নসাৎ করতে সরকারে হীন পরিকল্পনা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য। গণতান্ত্রিক অধিকার না থাকলে কীভাবে একটি গণতান্ত্রিক দল কাজ করবে।’

তিনি বলেন, ‘সাংবিধানিক অধিকার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এটা এখানে নেই। গণতান্ত্রিক অধিকারতো দূরের কথা মানুষ সভ্য সমাজে বাস করছে না। সরকারের এধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’

বিএনপি অফিস খুলে দেওয়ার দাবি জানিয়ে যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি ও নিহতদের হত্যার তদন্তের দাবি জানান ফখরুল।

আগামী ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ সুন্দর সুষ্ঠুভাবে করতে সরকারের কাছে দাবিও জানান বিএনপির এই মহাসচিব।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading