বিএনপি এখনো শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলে আপত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি এখনো শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলে আপত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:৪০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি যদি এখনো শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়, তাহলে এখনও আমাদের কোনও আপত্তি নেই। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘তবে বিএনপিকে সমাবেশ করতে হলে অবশ্যই বিএনপি কমিশনার নির্ধারিত স্থানের সমাবেশ করতে হবে। আর তারা বিকল্প স্থান চাইলে কালসী (মিরপুর) মাঠে করতে পারে। সেখানে পুলিশ তাদের সহায়তা করবে।’ এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading