রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৪৬৪টি ইয়াবা, ৩০ পুরিয়া হেরোইন, ১২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম আইস এবং ৪৮ ক্যান বিয়ার জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা রুজু হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading