সমুদ্রপাড়ে মোহময়ী জাহ্নবী

সমুদ্রপাড়ে মোহময়ী জাহ্নবী

উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৩৯

আকাশে রোদের সঙ্গে মেঘের খেলা, সামনে সমুদ্রের নীলচে-সবুজ অথৈ পানি, বাতাসে উড়ছে খোলা চুল, নিয়ন রঙের বিকিনি পরে বসে আছেন জাহ্নবী কাপুর। এভাবেই মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন শ্রীদেবীকন্যা।

ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে জাহ্নবী লেখেন, ‘এলোমেলো চুল, আকাশে রঙের ছটা, লোনা বাতাস আর অসীম সাগর।’ তার এসব ছবিতে যেন ঝলসে যাচ্ছে ইনস্টাগ্রাম।

এর আগে বৃহস্পতিবার জাহ্নবী ফ্লাওয়ার প্রিন্টের সবুজ বিকিনি পরা ছবি পোস্ট করেন। এতে দেখা যায়, নির্জন দ্বীপে গাছগাছালির ফাঁকে কাদামাটির পথ। সেখানে হেঁটে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘শেষ ২৪ ঘণ্টা দারুণ মজা হয়েছে।’

সম্প্রতি ওরহান আভাত্রামানীর সঙ্গে জাহ্নবীর প্রেম নিয়ে বলিউডে চলছে গুঞ্জন। যদিও জাহ্নবী তাকে শুধু ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই দাবি করেছেন। মালদ্বীপের সব ছবিতেও জাহ্নবীকে একা দেখা গেছে। আশপাশে কোনো বন্ধুবান্ধব বা চেনা মুখ দেখা যায়নি। দেখে মনে হচ্ছে, একাই ছুটি কাটাতে গেছেন তিনি।

গত ৪ নভেম্বর মুক্তি পেয়েছে জাহ্নবী অভিনীত ‘মিলি’ সিনেমা। আবার শুরু হবে নতুন কোনো সিনেমার শুটিংয়ের কাজ। মাঝের সময়টা তাই নিজের মতো ঘুরে বেড়াচ্ছেন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading