আওয়ামী লীগের সমাবেশ: কানায় কানায় পূর্ণ রেডিও কলোনি মাঠ

আওয়ামী লীগের সমাবেশ: কানায় কানায় পূর্ণ রেডিও কলোনি মাঠ

উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:১০

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাভারে আওয়ামী লীগের সমাবেশ ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা।

শনিবার (১০ ডিসেম্বর) সাভারের রেডিও কলোনি স্কুল-মাঠে আওয়ামী লীগের এ সমাবেশে স্থানীয় নেতারাসহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সর্বস্তরের নেতাকর্মী ও শীর্ষ নেতারা অংশ নেওয়ার জন্য দলে দলে মিছিলে যোগদান করছেন।

স্লোগানে মুখরিত মহাসড়ক। দলে দলে যোগদান করে সমাবেশকে পূর্ণতা দিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।

সাভার-আশুলিয়া-ধামরাইয়ে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে যোগদান করছেন তারা। স্থানীয় নেতৃবৃন্দসহ শীর্ষস্থানের নেতাকর্মীরা ধীরে ধীরে আসা শুরু করছেন। সাভার রেডিও কলোনি মাঠ কানায় কানায় ভরে যাচ্ছে। নেতাকর্মীদের হাতে শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন।

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাভারের ১০ ডিসেম্বরের জনসভা অনুষ্ঠিত হচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এ ছাড়াও কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, বাহাউদ্দিন নাসিম, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত থাকবেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading