‘তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, প্রশ্নই ওঠে না’

‘তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, প্রশ্নই ওঠে না’

উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৩৬

বিএনপির উদ্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘১৪ সালে নির্বাচনে আসেননি, ভুল করেছেন। ১৮ সালে এসেও তামাশা করেছেন। আগামী দিনেও না এলে অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।’

তিনি বলেন, ‘বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংসদ বহাল থাকবে। এই নির্বাচন কমিশনই নির্বাচন করবে। শেখ হাসিনা নির্বাচনকালীন সরকার হিসেবে ক্ষমতায় থাকবেন। এটা মেনে নিয়েই নির্বাচনে আসতে হবে। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, প্রশ্নই ওঠে না তত্ত্বাবধায়ক সরকারের।’

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভারে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট কামরুল বলেন, বিএনপি বলেছিল ১০ তারিখ আমাদের বিতাড়িত করবে। ১০ তারিখ আমরা ক্ষমতায় থাকব না। আজ তাদের কথা মিথ্যা প্রমাণিত হয়েছে।

জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ বাহাউদ্দিন নাছিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এনামুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading