‘আলোচনা করেই’ রোনালদোকে বসিয়ে রেখেছিলেন সান্তোস
উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:০৫
মরক্কোর কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। কারণ প্রথমার্ধে তিনি রোনালদোকে না নামিয়ে বসিয়ে রেখেছিলেন। তবে তিনি এর ব্যাখ্যা দিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
তিনি বলেন, ‘রোনালদোকে বসিয়ে রাখার ব্যাপারে আগেই তার সঙ্গে ‘‘খোলামেলা আলোচনা’’ হয়েছে।’
এর আগে সুইজারল্যান্ডের বিপক্ষেও মাঠে নামেননি সিআরসেভেন। যদিও সে ম্যাচে রোনালদোকে ছাড়া ৬-১ গোলে জয় পায় পর্তুগাল। সেই ম্যাচে জিতেই কোয়াটারে যায় রোনালদোর দল। কিন্তু শেষ পর্যন্ত কোয়াটারে মরক্কোর কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তাদের।
ফার্নান্দো সান্তোস বলেন, ‘আমি যদি রোনালদোর সঙ্গে আলোচনা না করতাম তাহলে আমাকে দোষী সাব্যস্ত করা যেত। কিন্তু তার সঙ্গে কথা বলেই আমি এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ সে দলের অধিনায়ক। এবং পর্তুগিজ ফুটবলকে বিশ্বের দরবারে উপস্থাপন করে।’
তিনি বলেন, ‘আমরা একসঙ্গে দেখা করে আলোচনা করেছি। ম্যাচের পরিসংখ্যান দেখে আমি তাকে না খেলার জন্য বলি। যদি সুযোগ থাকত তাহলে দ্বিতীয়ার্ধেও আমি তাকে নামাতাম না।’

রোনালদো বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি বুঝতে পেরেছেন কোচের কথা অনুযায়ী বসে থাকাটা ঠিক হয়নি।
এদিকে রোনালদোকে দর্শক হিসেবে বসিয়ে রাখার কারণে অনেক খবরে বলা হয় কাতার বিশ্বকাপে আর খেলবেন না তিনি। পর্তুগালে চলে যাবেন এবং জাতীয় দল থেকেই অবসর নিয়ে নিবেন।
তবে এ খরব অস্বীকার করেছেন কোচ। তিনি বলেন, ‘জাতীয় দল থেকে রোনালদো অবসর নেওয়ার কোনো কথা বলেননি।’
ইউডি/এ

