নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:১৯

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

রোববার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে এ নিয়োগ দেয়।

তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বিসিএস সপ্তম ব্যাচের (প্রশাসন) ক্যাডারের এ কর্মকর্তা ২০২০ সালে পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছিলেন।

১৯৬৪ সালে সিরাজগঞ্জে জন্ম নেওয়া কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমএ ডিগ্রি নেন। পরে এলএলবি ডিগ্রিও অর্জন করেন তিনি।

মাঠ প্রশাসন ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন কবির। পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্বে ছিলেন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading