সর্বোচ্চ ভ্যাট দাতার সম্মাননা পেল ‘সায়মন বিচ রিসোর্ট’

সর্বোচ্চ ভ্যাট দাতার সম্মাননা পেল ‘সায়মন বিচ রিসোর্ট’

উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:২৬

ভ্যাট প্রদানে উৎসাহ দিতে প্রতি বছর সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই ধারাবাহিকতায় চলতি বছর সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে সায়মন বিচ রিসোর্টকে সম্মাননা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেলের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে মাহবুব রহমান রুহেলের হাতে এ সম্মাননা তুলে দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ড. মইনুল ইসলাম, কর আপীল অঞ্চল- চট্টগ্রাম এর কমিশনার সফিনা জাহান, সৈয়দ মুশফিকুর রহমানসহ কর্মকর্তারা।

সায়মন বিচ রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল বলেন, সম্মাননা পেয়ে আমরা গর্বিত। সকলে যেন নিয়মিত কর প্রদান করে এ বিষয়ে আরো উৎসাহ দিতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি তিনি অনুরোধ জানান।

তিনি আরও বলেন, ‘কেউ কর দিল, আবার কেউ দিল না। এতে অসম প্রতিযোগিতা হয়। করজাল বাড়ানো গেলে প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০৪১ এর আগেই বাস্তবায়ন সম্ভব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম উইমেন চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলী।

বিশ্বজুড়ে করোনা মহামারির মধ্যেও তিন লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের মাইল ফলক অর্জন করেছে এনবিআর। রাজস্ব আহরণে প্রথম স্থানে রয়েছে ভ্যাট, এরপরই রয়েছে আয়কর।

কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট- চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে ইস্টার্ন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসকরপ অ্যাপারেলস লিমিটেড, মেসার্স যমুনা ট্রেডার্স, ভেনাস রিসোর্ট অ্যান্ড কফি হাউসকেও সম্মাননা দেওয়া হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading