শেখ রওশনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ রওশনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:১০

দৈনিক উত্তরদক্ষিণের ব্যবস্থপনা পরিষদের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা শেখ রওশন আহমাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে দৈনিক উত্তরদক্ষিণের উদ্যোগে শনিবার (১০ ডিসেম্বর ২০২২) বাদ-আসর ঢাকায় লালমাটিয়া স্টাফ কোয়ার্টার জামে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক মুসল্লি ও নিকটজনেরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মুহম্মাদ মকবুল হোসাইন।

একই দিনে (১০ ডিসেম্বর) মরহুমের পরিবারের উদ্যোগে লালমাটিয়া মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলেম ও মাদ্রাসার ছাত্রসহ তিন শতাধিক মুসল্লী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহম্মাদ মাসুদুর রহমান।

একই দিনে উপলক্ষে লালমাটিয়া জামে মসজিদে শনিবার (১০ ডিসেম্বর) বাদ আসর কোরানখানি, মিলাদ ও শেখ রওশন আহমাদ সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রাজনীতিতে তার অবদানের জন্য আওয়ামী লীগের ৫০ বছর উপলক্ষে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদক প্রদান করেন।

ইউডি/এজেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading