হারের রাতে ৪৪৩ কোটি টাকার মদ গিলেছেন ব্রিটিশরা

হারের রাতে ৪৪৩ কোটি টাকার মদ গিলেছেন ব্রিটিশরা

উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:৫২

কোয়ার্টার ফাইনালের রাতে খেলা দেখতে দেখতে ব্রিটেনজুড়ে ইংলিশ ভক্তরা ৩৫ কোটি পাউন্ডের মদ সাবাড় করেছিল। বাংলাদেশি টাকায় যার আর্থিক মূল্য দাঁড়ায় ৪৪৩ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার ৭৪৬ টাকা।

কিন্তু ম্যাচ শেষে চরম হতাশা আর দুঃখে মদের নেশা নিমেষেই উবে যায়। এটা অবশ্য পাবে বিক্রিত মদের হিসাব। বাসাবাড়িতে ব্রিটিশরা যে পরিমাণ মদ গিলেছে, তার হিসাব এখানে আসেনি।

গ্লোবালডাটা নামের একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, ইংল্যান্ডের ত্রিশ হাজার পাবে ভিড় জমানো জুয়াড়িদের মদ গেলার হিসাব এটি।

প্রতিষ্ঠানটির মতে, কোভিড অতিমারির আগে ২০১৯ সালের ডিসেম্বরে পাব ও ক্লাবগুলোতে ব্রিটিশরা যে পরিমাণ মদ গিলেছিল, শনিবার রাতে মদ বিক্রির পরিমাণ তার চেয়েও ৫০ শতাংশ বেশি।

ব্রিটিশ বিয়ার অ্যান্ড পাব অ্যাসোসিয়েশন জানিয়েছে, সন্ধ্যা ৭টা থেকেই পাব ও ক্লাবগুলো লোকে লোকারণ্য হয়ে যায়। তারা এখানে দীর্ঘক্ষণ অবস্থান করেছে। লাখ লাখ ব্রিটিশ বিগ স্ক্রিনেও ম্যাচ উপভোগ করেছে।

সেখানেও তারা উদ্দাম মদ গিলেছে। অস্থায়ীভাবে তৈরি বিভিন্ন ফ্যানজোনেও ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকারা যোগ দেন। পশ্চিম লন্ডনে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানজোনের একটাও টিকিট অবিক্রিত ছিল না।

দুই হাজার ভক্ত সেখানে ফুর্তিতে অংশ নেয়। এ সময় বারগুলো ক্ষণে ক্ষণে বাইরে থেকে মদ আনিয়ে ভক্তদের চাহিদা পূরণ করছিল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading