বিএনপির পদত্যাগ নিয়ে ওবায়দুল কাদের, ‘সংসদ অচল হবে না’
উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৩৪
বিএনপির সংসদ থেকে পদত্যাগকে ‘সিন্ধুর মাঝে বিন্দু’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এতে সংসদ অচল হবে না। এই বুদ্ধি যারা দিয়েছেন তারা অচিরেই পস্তাবেন।’
রোববার (১১ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পতন যখন শুরু হয় তখন মানুষ ইচ্ছার বাইরেও ভুল করে। বিএনপির সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্তও ভুল।’
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালামকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন ওবায়দুল কাদের।
ইউডি/এ

