সিডিবিএলের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত

সিডিবিএলের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত

উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৪৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন শেখ কবির হোসেন ও নুরুল ফজল বুলবুল।

প্রতিষ্ঠানটির ২২তম বার্ষিক সাধারণ সভায় রোববার (১১ ডিসেম্বর) পরিচালনা পর্ষদ আগামী দুই বছরের জন্য তাদেরকে এ পদে পুনরায় নির্বাচিত করে।

সিডিবিএল এর চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপত্বিতে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ২২তম বার্ষিক সাধারণ সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

অন্যান্যদের মধ্যে সিডিবিএলের পরিচালকবৃন্দ এ কে এম নুরুল ফজল বুলবুল, তপন চৌধুরী, আজম জাহাঙ্গীর চৌধুরী, মো. ইউনুসুর রহমান, আসিফ ইব্রাহীম, সাঈদ বেলাল হোসেন, নাসের এজাজ বিজয়, এবং ব্যবস্থপনা পরিচালক ও সিইও শুভঙ্কর কান্তি চৌধুরী, এফসিএ বার্ষিক সাধারন সভায় উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading