চাঁদে যাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রথম চন্দ্রযান ‘রশিদ’

চাঁদে যাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রথম চন্দ্রযান ‘রশিদ’

উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:২৮

চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের চন্দ্রযান ‘রশিদ’। রোববার (১১ ডিসেম্বর) আমেরিকার ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালের মহাকাশকেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে আরববিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদে যান পাঠাল আরব আমিরাত।

আরব আমিরাতের সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল নিউজ’ এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকান মহাকাশযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়েছে। যানটি জাপানের তৈরি মুন ল্যান্ডার হাকুতু-আর মিশনের-১ এর দিকে যাচ্ছে। জাপানের মুন ল্যান্ডারটির মাধ্যমে যানটি চাঁদে অবতরণ করবে।

এখন পর্যন্ত যেসব দেশের চন্দ্রযান সফলভাবে চাঁদে অবতরণ করতে পেরেছে, সেসব দেশ হলো- আমেরিকা, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীন। সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া ও ইসরায়েলের চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছে। চাঁদে বায়ুমণ্ডল না থাকায় সেখানে অবতরণ করাটা খুব জটিল।

আরব আমিরাতের মহাকাশ সংস্থার মহাপরিচালক সালেম আল মারিও বলেন, ‘আমাদের এ মিশন তখনই সফল হবে, যখন চন্দ্রযানটি সফলভাবে অবতরণ করবে। উৎক্ষেপণটি দারুণ ছিল। স্পেসএক্স অসাধারণ একটি প্রতিষ্ঠান। আমাদের আত্মবিশ্বাস, সবকিছু ভালোভাবে শেষ হবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading