আগামী দিনের পুলিশিং হবে বিজ্ঞাননির্ভর: আইজিপি

আগামী দিনের পুলিশিং হবে বিজ্ঞাননির্ভর: আইজিপি

উত্তরদক্ষিণ । রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:৩৫

সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নতুন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি আবদুল্লাহ আল-মামুন।

রোববার (১১ ডিসেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) কামরুল আহসান, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (অর্থ) শাহাবুদ্দিন খান, অতিরিক্ত আইজি (এইচআর) ব্যারিস্টার হারুন-অর-রশিদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘আগামী দিনের পুলিশিং হবে বিজ্ঞাননির্ভর, জ্ঞানভিত্তিক ও মানবিক পুলিশিং।’

তিনি বলেন, ‘পুলিশিং একটি চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এজন্য আপনাদের তৈরি থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার এক বছরের মৌলিক প্রশিক্ষণের ফলে গোয়েন্দা তথ্য, তথ্য-প্রযুক্তিসহ অন্যান্য কলাকৌশল ব্যবহারের মাধ্যমে অপরাধ মোকাবিলায় আপনারা পেশাগত দক্ষতা অর্জন করবেন।’

৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচে ৭০ জন কর্মকর্তা এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেছেন। এদের মধ্যে ৬৩ জন পুরুষ এবং সাতজন নারী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading