ফু-ওয়াং সিরামিকের বোর্ড সভা ১৪ ডিসেম্বর
উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৩৫
বোর্ড সভার সময়সূচি ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিকস লিমিটেড।
আগামী ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রকাশ করা হবে।
আগের বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে ০৮ পয়সা আয় করেছিল।
ইউডি/এ

