পদত্যাগ করা বিএনপির এমপিদের আইনি নোটিশ
আগামী ৭২ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না পেলে আইনি ব্যবস্থা হবে বলেও উল্লেখ করা হয়।
উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৫৭
জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপি এমপিরা রাষ্ট্র থেকে কী কী সুবিধা নিয়েছেন তা জানতে চেয়ে সংসদ সচিবসহ সাত জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
সোমবার (১২ ডিসেম্বর) এ নোটিশ পাঠান তিনি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না পেলে আইনি ব্যবস্থা হবে বলেও উল্লেখ করা হয়।
আইনি নোটিশে উল্লেখিত বিএনপির সাত এমপিরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুন অর রশীদ ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা।
এর আগে রোববার জাতীয় সংসদে পদত্যাগপত্র জমা দেন বিএনপির এমপিরা।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি শনিবার গোলাপবাগের সমাবেশে সংসদে না যাওয়ার ঘোষণা দেয়। সেখান থেকে জানানো হয়, দলের সাত এমপি যেকোনো সময় পদত্যাগপত্র জমা দেবেন স্পিকারের কাছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সিদ্ধান্তে এই পথে যাচ্ছেন দলটির এমপিরা।
ইউডি/এ

