যেভাবেই হোক আর্জেন্টিনা জিতবে, জিততেই হবে: স্বস্তিকা
উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৩০
বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। সেদিক থেকে পিছিয়ে নেই বাঙালিও। আর ব্রাজিল-আর্জেন্টিনা দল নিয়ে তো উন্মাদনা রয়েছেই। তুলনামূলক দুর্বল দলের কাছে ব্রাজিলের পরাজয়ে সমর্থকদের হৃদয় ভেঙে চুরমার! তবে আর্জেন্টিনা সমর্থকরা এখন রয়েছেন আমেজে। তারা প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির দলের জয়ের আশায় বুক বাঁধছেন।
সমর্থকদের তালিকায় তারকারাও রয়েছেন। তারা সোশ্যালে প্রিয় দলের সম্ভাবনা ও প্রত্যাশা নিয়ে বিভিন্ন কথা বলছেন। টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আর্জেন্টিনার সমর্থক। তিনিও দলটির জয়ের কথা বললেন।

সম্প্রতি এই অভিনেত্রী ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, ‘পরের ম্যাচটা দেখতে পারব না। আপনাদের আর ঈশ্বরকে বলে গেলাম, যেভাবেই হোক জিতবে আর্জেন্টিনা। জিততেই হবে। দুটো শোক বাঙালি নিতে পারে না।’
তিনি আরও লেখেন, ‘বাবা বেঁচে থাকলে আমার বাড়ির ছাদ উড়ে যেত; পিঠের চামড়াটাও যেত। কারণ আমার দোষেই যা হওয়ার হয়েছে। সুতরাং বাঙালির ভালোবাসা, আমাদের সবার বাবারা এবং আর্জেন্টিনা নিশ্চিত করো, যাতে আমরা জিততে পারি।’

টালি তারকার এই স্ট্যাটাসে এক ভক্ত মজার ছলে মন্তব্য করেছেন, ‘আর্জেন্টিনা জিতলে আপনাকে সাদা-নীল শাড়িতে দেখতে চাই।’
শুভাকাঙ্ক্ষীর মন্তব্যে সাড়াও দিয়েছেন স্বস্তিকা। জবাবে তিনি লেখেন—‘ডান। প্রমিস করলাম, হয়ে যাক।’
ইউডি/এ

