সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেওয়া পুলিশ সদস্য ক্লোজড
‘বিষয়টি ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে জানালে অভিযুক্ত কনস্টেবল শাহিনুর রহমানকে অপেশাদার আচরণ করায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।’
উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:২৫
সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে সাংবাদিকের বুম (মাইক্রোফোন) কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটানোর অভিযোগে পুলিশ কনস্টেবল শাহিনুর রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, ‘রোববার সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে নাগরিক টিভির সাংবাদিক বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় ডিএমপির প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল শাহিনুর রহমান সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটান।
‘বিষয়টি ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবহিত করলে অভিযুক্ত কনস্টেবল শাহিনুর রহমানকে অপেশাদার আচরণ করায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। অভিযুক্ত কনস্টেবলকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন’, বলেন ডিসি ফারুক হোসেন।
ইউডি/এ

