‘মনে হচ্ছে আমরা প্রায় নগ্ন’

‘মনে হচ্ছে আমরা প্রায় নগ্ন’
‘ইন্টারনেট বর্তমানে গোপনীয়তার সংজ্ঞাকে বদলে দিয়েছে। মনে হচ্ছে আমরা প্রায় নগ্ন! আমি মাঝে মাঝে বিরক্ত বোধ করি, কেন লোকেরা আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো আগ্রহ দেখাবে? আমি কার সঙ্গে ডেট করি তা নিয়ে তারা কেন চিন্তা করবে?

উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৫৯

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। রণবীর কাপুরের হাত ধরে ‘রকস্টার’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু তার। তিনি ম্যায় তেরা হিরো, মাদরাস ক্যাফে’র মতো সিনেমায় কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে বলিউডের গ্ল্যামার জীবন থেকে অনেকটাই দূরে আছেন নার্গিস।

তবে অভিনয় জীবন থেকে আড়ালে থাকলেও নার্গিস ফাখরিকে নিয়ে ভক্ত অনুরাগীদের কৌতুহল আগের মতোই রয়েছে। অভিনত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। তবে এই বিষয়টি নিয়ে বিব্রতবোধ করেন নার্গিস। জানালেন খোদ নিজেই। সম্প্রতি একটি ইন্ডিয়ান পোর্টালের সঙ্গে আলাপকালে নার্গিস তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা সম্পর্কে কথা বলেছেন।

নার্গিস ফাখরি বলেন, তিনি তার ব্যক্তিগত জীবনের কিছু দিক একান্তই গোপন রাখতে চান।

তিনি আরও বলেন, ‘পাপারাৎজি সংস্কৃতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে অভিনেতাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে অন্যের হস্তক্ষেপ বেড়েছে।’ মানুষ যখন তার ডেটিং জীবন সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তিনি অবাক হন! এটাকে অদ্ভুত বলে মনে করেন তিনি।

নতুন সাক্ষাৎকারে নার্গিস তার ব্যক্তিগত জীবন নিয়ে বলেন, ‘আমি একজন সৎ এবং খাঁটি মানুষ। লোকেরা আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি কোনো সমস্যা দেখি না। কিন্তু সমস্যা হল কিছু লোক আমার কাজের পরিবর্তে অন্যান্য বিষয়ে আগ্রহী।’

‘ব্যক্তিগত জীবন নিয়েই তাদের সব প্রশ্ন। আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে বিব্রত বা লজ্জিত নই। তবে সত্যি কথা বলতে, আমি আমার কাজের বিষয়ে কথা বলতেই বেশি আগ্রহী। কাজ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছু মানুষ আছে যারা তাদের প্রেমের জীবন সম্পর্কে প্রকাশ্যে কথা বলে না। তাদের গোপনীয়তাকে সম্মান করা উচিত। তাদের ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে চাওয়া উচিত নয়’ বলেন ফাখরি।

অভিনেতাদের গোপনীয়তা লঙ্ঘনের জন্য ইন্টারনেটকে দায়ী করেন অভিনেত্রী।

এ বিষয়ে নার্গিস বলেন, ‘ফোন জানে আমরা কী ভাবছি, কারণ তারা আমাদের কী-স্ট্রোক নিবন্ধন করে রাখে। সামাজিক যোগাযোগমাধ্যম জানে, আমরা সাধারণত কী দেখি।

‘ইন্টারনেট বর্তমানে গোপনীয়তার সংজ্ঞাকে বদলে দিয়েছে। মনে হচ্ছে আমরা প্রায় নগ্ন! আমি মাঝে মাঝে বিরক্ত বোধ করি, কেন লোকেরা আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো আগ্রহ দেখাবে? আমি কার সঙ্গে ডেট করি তা নিয়ে তারা কেন চিন্তা করবে? তাদের আগ্রহ আমার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে আমি এই বিষয়গুলোতে স্বাভাবিক থাকার চেষ্টা করি’, যোগ করেন নার্গিস।

সামনে তেলেগু চলচ্চিত্র ‘হারি হারা ভিরা মাল্লু’তে দেখা যাবে অভিনেত্রীকে। কৃষ জাগারলামুদি রচিত ও পরিচালিত চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন নিধি আগরওয়াল ও অর্জুন রামপাল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading