সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:১০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (১২ ডিসেম্বর) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই-সিএসই।

সোমবার ডিএসইতে ৫৬৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ১৫৪ কোটি ৫ লাখ টাকা বেশি শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪১৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৬ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৫৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৫ কোটি ৮৮ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading