বিক্ষোভের ঘটনায় প্রকাশ্যে আরও একজনকে ফাঁসি দিল ইরান
উত্তরদক্ষিণ । সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৫১
বিক্ষোভের ঘটনায় প্রকাশ্যে আরও একজনের ফাঁসি কার্যকর করেছে ইরান। এ নিয়ে ইরানে এক সপ্তাহের কম সময়ের মধ্যে দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
সোমবার (১২ ডিসেম্বর) ইরানের বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজানের প্রতিবেদনে বলা হয়, মাজিদকে আজ সকালে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে
তার বিরুদ্ধে অভিযোগ ছিল নিরাপত্তাবাহিনীর দুই সদস্যকে ছুরিকাঘাত ও হত্যা।
বিক্ষোভের কারণে ইরানে গত বৃহস্পতিবার প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হয়। তখন মহসেন সেকারি নামের একজনকে ফাঁসি দেওয়া হয়। তার বিরুদ্ধে তেহরানে এক নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাত ও রাস্তা বন্ধ করে বিক্ষোভ করার অভিযোগ আনা হয়।
এ ঘটনায় ইরান সরকার ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে।

গত ১৬ সেপ্টেম্বর দেশটির নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু হয়। তার বিরুদ্ধে কঠোর পর্দাবিধি মেনে যথাযথভাবে হিজাব না পরার অভিযোগ আনা হয়েছিল।
তেহরান থেকে শুরু হওয়া সে বিক্ষোভ এখন ইরানের ৩১ প্রদেশের প্রায় ১৬০ শহরে ছড়িয়ে পড়েছে।
ইউডি/এ

