ভর্তির ৭১ বছর পর স্নাতক পাশ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৮:১৫
৯০ বছর বয়সী জয়েস ডিফাউ প্রমাণ করেছেন যে বয়স শেখার জন্য বাধা হতে পারে না। তিনি যখন প্রথম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখেন তখন তিনি একজন তরুণী ছিলেন। কয়েক বছর পর তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। এরপর বহু বছর পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছিলেন। ভর্তির ৭১ বছর পর অবশেষে তিনি স্নাতক শেষ করেন।
জয়েস ডিফাউ আমেরিকার বাসিন্দা। তিনি ১৯৫১ সালে উত্তর ইলিনয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি গার্হস্থ্য অর্থনীতি পড়া শুরু করেন। স্নাতক পাশ করে কেমন লাগছে প্রশ্নের জবাবে জয়েস জানান, কোনো কিছু শুরুর পর তা শেষ করাটা বেশ আনন্দের। তার উপদেশ, হাল ছাড়বেন না। আমি জানি, এটা হয়তো কঠিন হতে পারে। তবে জীবনের প্রতিটা জিনিসের ভালো ও খারাপ সময় আসে।
প্রসঙ্গত, কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে তার হাতে স্নাতক সনদ হস্তান্তর করা হবে।
ইউডি/কেএস

