প্রধানমন্ত্রীর কার্যালয়ে রওশন এরশাদ ও জি এম কাদের

প্রধানমন্ত্রীর কার্যালয়ে রওশন এরশাদ ও জি এম কাদের
সূত্র বলছে, দেবর-ভাবির মধ্যে চলমান দ্বন্দ্ব প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় নিরসন হতে পারে।

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৫৮

দলে চলমান বিরোধ নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে গেছেন জাতীয় পার্টির (জাপি) প্রধান পৃষ্ঠপোষক, বিরোধী দলের নেতা রওশন এরশাদ ও জাপা চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেছেন বলে দলের একাধিক সূত্র থেকে জানা গেছে।

সূত্র বলছে, দেবর-ভাবির মধ্যে চলমান দ্বন্দ্ব প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় নিরসন হতে পারে।

জানা গেছে, রওশের সঙ্গে ছেলে সাদ এরশাদও আছেন। অন্যদিকে দলের সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান জি এম কাদের।

বৈঠকের পর দলের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading