দরপতনের শীর্ষে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন

দরপতনের শীর্ষে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:৪৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা বা ৪.৭৮ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কোম্পানিটি সর্বশেষ ৪৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি তিন হাজার ৫৮০ বারে ৫৪ লাখ ৮০ হাজার ৮৩১টি শেয়ার লেনদেন করেছে।

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৭ টাকা ৮০ পয়সা বা ৩.৪৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২১৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

সোনালী আঁশ লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ১৭ টাকা ৭০ পয়সা বা ৩.৪৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৪৯৫ টাকা ৪ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, জেমিনি সী, কেডিএস অ্যাক্সেসরিজ, আমরা নেটওয়ার্কস, সিনোবাংলা, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ও জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading